২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অসুস্থ ক্যাটরিনা

রণবীর কাপুরের সঙ্গে নববর্ষ পালনের জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ক্যাটরিনা কাইফ। আর তাই ক্যাটকে ছাড়াই মুম্বাই ফিরেছেন রণবীর।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 05:12 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

মিড ডে জানায়, নিউ ইয়র্কে নববর্ষ উদ্যাপন করতে গিয়েছিলেন টিনসেলের আলোচিত জুটি রণবীর-ক্যাট। তবে সেখানকার ঠাণ্ডা আবহাওয়া সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েন ক্যাট।

অসুস্থতার কারণে লন্ডনে চলে যান ক্যাটরিনা। সেখানে পরিবারের সঙ্গে কিছুদিন থেকে সুস্থ হয়ে ভারতে ফিরবেন তিনি। আর তাই রণবীর একা ফেরেন মুম্বাই।

এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, “যুক্তরাষ্ট্রের ঠাণ্ডা সহ্য করতে পারেননি ক্যাট। আর তাই জ্বরে আক্রান্ত হন তিনি। অসুস্থ হওয়ার পর আমেরিকা থেকে লন্ডন চলে যান তিনি। এক সপ্তাহ পরে, কিছুটা সুস্থ হলে মুম্বাই ফিরবেন।”

মুম্বাই ফিরে হৃত্বিক রোশানের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ সিনেমার শুটিং শুরু করবেন ক্যাটরিনা। এরপর রণবীরের সঙ্গে ‘জাগ্গা জাসুস’ এবং সুশান্ত সিং রাজপুতের সঙ্গে ‘ফিতুর’ সিনেমার শুটিংও করবেন তিনি।