২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একা ওয়াটসন

প্রেমিক উইলিয়াম অ্যাডামওউইকজের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের ইতি টেনেছেন অভিনেত্রী এমা ওয়াটসন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 04:58 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

ব্যাং শোবিজ জানায়, এমার মুখপাত্র বলেছেন গেল গ্রীষ্মেই একে অপরের কাছ থেকে আলাদা হয়ে যান ওয়াটসন এবং অ্যাডামওইউকজ।

‘হ্যারিপটার’-খ্যাত ওই অভিনেত্রী এবং অ্যাডামওউইকজ দুজনেই অক্সফোর্ড ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেন। সেখানেই দেখা হয় তাদের। পরিচয়ের পর প্রেম।

ওয়াটসনের মুখপাত্র সানডে মিররকে জানান, এমা এবং উইল, গ্রীষ্মের সময় তাদের সম্পর্কের ইতি টানেন।

সাবেক ওই জুটিকে ২০১৩ সালের নভেম্বর মাসে একটি কনসার্টে একসঙ্গে দেখা গিয়েছিল। তবে তার মাসখানেক আগেই তাদের সম্পর্কের সমাপ্তি ঘটে বলে জানা যায়।

২৩ বছর বয়সী ওই অভিনেত্রীর সিনেমা নিয়ে ব্যস্ততাই তাদের সম্পর্কে ফাটলের মূল কারণ বলে জানা যায়। পড়াশোনা, ব্যক্তিগত জীবন এবং অভিনয়-- এ তিনের মধ্যে তাল মিলিয়ে চলার চেষ্টা করলেও ওয়াটসনের ব্যস্ততা তার প্রেমে ভাঙন নিয়ে আসে।

এদিকে ওয়াটসন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ার পরিকল্পনা করছেন।

এক সূত্র জানায়, “হলিউডি পরিচালকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছেন ব্রিটিশ ওয়াটসন। তবে ক্যারিয়ারের চেয়ে পড়াশোনায় বেশি মনোযোগ দিচ্ছেন তিনি।”