প্রেম করছেন থেরন-পেন?
নববর্ষ উদযাপনের জন্য একসঙ্গে হাওয়াইতে ছুটি কাটালেন অভিনেত্রী শার্লিজ থেরন এবং অভিনেতা শন পেন। হলিউডে জোর গুজব প্রেম চলছে দুজনের মধ্যে।
কন্টাক্টমিউজিক জানিয়েছে, অন্তরঙ্গ সময় কাটিয়েছেন দুজন। হাওয়াইতে নিজের বাংলো বাড়ির সামনে পেনের সঙ্গে সার্ফিং করার সময় পাপারাজ্জির ক্যামেরায় ধরা পড়েন থেরন।
ছুটি শেষে ১ জানুয়ারি একই প্লেনে লস এঞ্জেলেসে ফেরেন দুজন। কিন্তু একসঙ্গে বিমানবন্দরে দেখা যায়নি তাদের।
সম্প্রতি সেথ ম্যাকফারলেনের সঙ্গে প্রেমের গুজব উঠেছিল থেরনের। অন্যদিকে রবিন রাইটের সঙ্গে সম্প্রতি বাগদান সেরেছেন পেন।
কিন্তু ঘনিষ্ঠভাবে ছুটি কাটানোর এই খবর তাদের ব্যক্তিগত জীবনে কতখানি প্রভাব ফেলবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।
