২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রে প্রিয়া আমান

‘অদৃশ্য শত্রু’ সিনেমার মাধ্যমে রুপোলিপর্দায় অভিষেক হল টিভিঅভিনেত্রী প্রিয়া আমানের। সোহেল রানার প্রযোজনায় সিনেমাটি যৌথভাবে নির্মাণ করছেন মাশরুর পারভেজ ও আকিব পারভেজ। পরিচালনার পাশাপাশি প্রিয়ার বিপরীতে অভিনয় করবেন মাশরুর পারভেজ।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 05:31 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

প্রিয়া গ্লিটজকে জানান, এতে তার অভিনীত চরিত্রের নাম সোনিয়া।

প্রিয়া বলেন, “এ সিনেমার ব্যবসায়িক সাফল্যের উপর চলচ্চিত্রে আমার ক্যারিয়ার নির্ভর করছে। এ সিনেমাতে দর্শক আমার অভিনয় কীভাবে নেবে সেটা দেখতে মুখিয়ে আছি।”

সামাজিক ধাঁচের সিনেমাতেই প্রিয়ার আগ্রহ। তবে সব ধরনের সিনেমাতে তিনি অভিনয় করতে চান। অ্যাকশন, রোমান্টিক বা কমেডি যে ধাঁচের সিনেমাই হোক, প্রিয়া নিজের প্রতিভা প্রমাণ করতে চান।

বড়পর্দায় অভিষেকের আগে প্রিয়া বেশকটি টিভিনাটকে অভিনয় করছেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটক হল ‘যে কেউ না তার সাথে’, ‘সংসার সুখের হয় বেদনার গুণে’, ‘কামিনী’, ‘আড়ালে অন্তরালে’, ‘শার্লক হোমস’, ‘অতঃপর প্রেম, তারপর ভালোবাসা’।

প্রিয়া বলেন, “প্রযোজকের সঙ্গে চুক্তির কারণে সিনেমা মুক্তির আগে কোনো টিভিনাটকে অভিনয় করতে পারব না। তবে ভালো গল্প ও চরিত্র পেলে টিভিনাটকে নিয়মিত অভিনয় করব।”