২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদাতিকের প্রতিষ্ঠাবার্ষিকী

নাট্যদল পদাতিক নাট্য সংসদ (টিএসসি) ২১ জানুয়ারি ছত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 05:28 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

পদাতিক নাট্য সংসদের প্রচার সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল গ্লিটজকে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের আয়োজনে থাকবে আনন্দ শোভাযাত্রা, টিএসসি মিলনায়তনে আমন্ত্রিত অতিথি ও দলের কর্মীদের নিয়ে চা-চক্র, বিশেষ আলোচনাসভা এবং সবশেষে দলের প্রযোজিত নাটক ম্যাকবেথের ১২তম মঞ্চায়ন।

উইলিয়াম শেক্সপিয়ার রচিত ‘ম্যাকবেথ’-এর অনুবাদ করেছেন সৈয়দ শামসুল হক। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী, পোশাক পরিকল্পনা করেছেন ওয়াহিদা মল্লিক জলি। সংগীত পরিচালনা করেছেন শিশির রহমান।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাখাওয়াত হোসেন শিমুল, ওয়ালিদ খান, হামিদুর রহমান পাপ্পু, সায়েকা, অশোক বিশ্বাস, জনি খাদেম, শুভ চৌধুরী, মশিউর রহমান, ইকরাম সরকার।