২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধারাবাহিক নোনাজল

‘নোনাজল’ শিরোনামে একটি নতুন ধারাবাহিক নির্মাণ করছেন পান্থ শাহরিয়ার। একই সঙ্গে প্রথমবারের মতো কোনো ধারাবাহিকের নির্দেশনা দিচ্ছেন সায়েদুজ্জামান মিঠু ও জামাল উদ্দিন জামিল।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 05:26 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

থ্রিলারধর্মী এ নাটকে দেখা যাবে, ছয় পর্যটকের একটি দল কক্সবাজারে ঘুরতে আসে। তারা কক্সবাজারের একটি হোটেলে ওঠার পরই শুরু হয় নানা অঘটন। ট্যুর গাইড সামি বুঝতে পারে এক অপরিচিত রহস্যময় ব্যক্তি তাদের পিছু নিয়েছে। একপর্যায়ে সামি জানতে পারে, একটি বহুমূল্য স্বর্ণমূর্তির সন্ধান মিলেছে। ছয় পর্যটক সেই স্বর্ণমূর্তি পেতে নানা পরিকল্পনা গ্রহণ করে।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ মহিউদ্দিন, শতাব্দী ওয়াদুদ, শশী, টয়া, নিশা, অদিতি, সানসি ফারুকসহ আরও অনেকে।

টম ক্রিয়েশনসের ব্যানারে নির্মিত নাটকটি শীঘ্রই বৈশাখীটিভিতে প্রচারিত হবে।