২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়ভাষিণী-তে অপূর্ব-মম

প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘প্রিয়ভাষিণী’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব ও মম। জাকারিয়া সৌখিনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2014, 05:23 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এ নাটকে দেখা যাবে, ভীষণ মুখরা স্ত্রী মমকে নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয় অপূর্বকে।

চয়নিকার দুটি ধারাবাহিক নির্মাণও শেষ করলেন। সিরিয়ালগুলো হল ‘স্বপ্নগুলো জোনাকি পোকার মতো’ এবং ‘অন্ধকারের গান’।

চয়নিকা গ্লিটজকে জানান, দুটি সিরিয়ালই ৫২ পর্বের। ‘স্বপ্নগুলো জোনাকি পোকার মতো’ গাজীটিভিতে ও ‘অন্ধকারের গান’ এটিএন বাংলায় প্রচারিত হবে।

এদিকে দুটি নতুন নাটক নির্মাণ করছেন তিনি। এগুলো হল ‘রূপকথার বেহালা’ ও ‘সুন্দরের কাছে’।

আকিদুল  ইসলামের গল্পে নির্মিত ‘রূপকথার বেহালা’ নাটকে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান, শাহেদ বাবু, শর্মিলী আহমেদ। শফিকুর রহমান শান্তনুর চিত্রনাট্যে নির্মিত ‘সুন্দরের কাছে’ নাটকে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, রিচি সোলায়মান, মুনিয়া।

‘প্রিয়ভাষিণী’ নাটকটি শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে বলে জানিয়েছেন চয়নিকা।