সনু সুদকে শাহরুখের ঈর্ষা
নেতিবাচক চরিত্রে অভিনয় দক্ষতার জন্য সনু সুদকে শাহরুখ খান ঈর্ষা করেন বলে সম্প্রতি মন্তব্য করেছেন ওই অভিনেতা।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, অভিনয় শিল্পী হিসেবে, ইতিবাচক এবং নেতিবাচক, উভয় ক্ষেত্রেই সফলভাবে কাজ করেছেন সনু। এদিকে কয়েকটি নেতিবাচক চরিত্রে অভিনয় করলেও ইতিবাচক এবং রোমান্টিক চরিত্রের জন্য বেশি পরিচিত শাহরুখ। আর তাই সনুর নেতিবাচক চরিত্রে অভিনয়ের দক্ষতা নিয়ে ঈর্ষা করেন তিনি।
সনু বলেন, “আমি বেশ কিছু ইতিবাচক চরিত্রে কাজ করেছি। ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমাতেও ইতিবাচক চরিত্রে দেখবেন আমাকে। তবে এখন সময় বদলে গেছে। সবাইকে আনন্দ দিতে হলে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যেতেই হবে।”
‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমার শুটিং চলাকালে তার প্রতি ঈর্ষার কথা শাহরুখ জানিয়েছেন বলে মন্তব্য করেন সনু।
সনু বলেন, “শুটিংয়ের সময় শাহরুখ আমাকে বলেছিলেন, আমি যখন নেতিবাচক চরিত্রে কাজ করি তা দেখে তার খুবই ঈর্ষা হয়। তিনি নিজেও একটি নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান যে চরিত্রে কোনো গান থাকবে না।”
যে কোনো ধরনের চরিত্রে অভিনয় করতে চান সনু সুদ।
৪১ বছর বয়সী সনু বলেন, “যত দিন কাজ করছি, চরিত্রটি ইতিবাচক না নেতিবাচক তা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয় আমার কাছে।
‘দাবাং’ এবং ‘রা...রাজকুমার’ সিনেমায়ও নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন সনু।
