২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন রাসকিন

নিজের বাড়িতে ২৮ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হলিউডের সিনিয়র অভিনেতা জোসেফ রাসকিন।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 03:57 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

ভ্যারাইটি ডটকম জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার স্যান্টা মনিকায় বার্ধক্যজনিত কারণে মারা গেছেন রাসকিন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৯ বছর।

সুদীর্ঘ ক্যারিয়ারে ১২৪টি টিভি শোতে অভিনয় করেছেন রাসকিন। হলিউডের জনপ্রিয় সিনেমা ‘মিশন ইম্পসিবল’ এবং ‘স্টার ট্রেক’-এ দেখা গেছে তাকে।  ২৫টি হলিউডি সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। যার মধ্যে উল্লেখযোগ্য হল, ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’, ‘প্রিজিস অনার’ এবং ‘স্মোকিং এসেস’।

২০১৩ সালে প্রদর্শিত মঞ্চনাটক ‘দ্য ক্রুসিবল’ ছিল তার শেষ কাজ।