২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তির অপেক্ষায় আমানের তিন সিনেমা

অভিনেতা আমান রেজা অভিনীত তিনটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এ তিনটি সিনেমা হল মনসুর আলীর মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সংগ্রাম’, জি সরকারের ‘জান’ এবং আনোয়ার সিরাজের ‘ভাবীর আদর’।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 03:47 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

‘সংগ্রাম’ সিনেমার প্রধান চরিত্র ‘করিম’-এর ভূমিকায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন রুহী।

এখন আরও ৬টি সিনেমায় অভিনয় করছেন আমান। এগুলো হল-- জাকির খানের ‘রাঙা মন’, ফারুক হোসেনের ‘কাকতাড়ুয়া’, এম এ রহিমের ‘মার্ডার টু’, মিনহাজ কিবরিয়ার ‘শতরূপে শতবার’ ও ‘ত্যাগ’, আহমেদ আলী মণ্ডলের ‘প্রবাসীর প্রেম’।

গ্রামীণ পটভূমিকার গল্পে নির্মিত ‘রাঙামন’ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করছেন রাবিনা। ‘শতরূপে শতবার’ সিনেমাতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার সহঅভিনেত্রী লামিয়া মিমো।

এদিকে ‘কাকতাড়ুয়া’ সিনেমাতে ‘ভাই কমান্ডার’ চরিত্রে অভিনয় করছেন আমান। এটি তার অভিনীত দ্বিতীয় মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা।

আমান গ্লিটজকে বলেন, “মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস নিয়ে নির্মিত সিনেমার প্রতিই আমার ঝোঁক। দেশের গল্প নিয়ে নির্মিত কোনো সিনেমার অফার পেলে সেটা হবে দারুণ ব্যাপার।”

নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে আমান জানান, “গৎবাধা সিনেমাতে কাজ ধীরে ধীরে কমিয়ে দিব। ভালো গল্প নিয়ে ভিন্নভাবে হাজির হব। দর্শককে নতুন কিছু উপহার দিতে চাই।”