২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খুনি সজল

‘এই ছিল তোমার মনে’ শিরোনামে এক নাটকে দুর্ধর্ষ এক খুনির চরিত্রে অভিনয় করেছেন সজল। গোয়েন্দাকাহিনিনির্ভর এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ফারজানা ছবি ও নওশীন।

জয়ন্ত সাহা

আহমাদ আল আবিদ

হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2014, 03:39 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

রচনা ও পরিচালনা করেছেন সিফ্রাত মোশাররফ।

নির্মাতা সিফ্রাত মোশাররফ গ্লিটজকে জানান, এতে দম্পতির চরিত্রে অভিনয় করেছেন সজল ও নওশীন। সজল ‘নিশাত’ চরিত্রে এবং নওশীন ‘ইভা’ চরিত্রে রূপদান করেছেন। আর নিশাতের প্রাক্তন প্রেমিকা ‘প্রমি’ চরিত্রে অভিনয় করেছেন ছবি।

এ নাটকে দেখা যাবে, অস্থির নিশাতকে নিয়ে সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে তার স্ত্রী ইভা। ইভা ভাবে, সজল বুঝি মানসিক রোগী। একদিন ঘুমের ঘোরে সজল বলে ফেলে, সে তার প্রাক্তন প্রেমিকা প্রমিকে খুন করেছে। গোয়েন্দা ইভা ব্যাপারটি শেয়ার করে তার সহকর্মী মানসুরের সঙ্গে। মানসুর তাকে স্পেশাল অ্যাসাইনমেন্ট দেয়। একদিন ঝগড়ার এক পর্যায়ে খুনের কথা স্বীকার করে নিশাত।

‘এই ছিল তোমার মনে’ ১০ জানুয়ারি রাত ৮টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচারিত হবে।