২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভিতে ব্যস্ত অমিতাভ

চলচ্চিত্রের পাশাপাশি ২০১৩ সাল জুড়ে টেলিভিশনে কাজ করেছেন বলিউডি সিনিয়র অভিনেতা অমিতাভ বচ্চন। তিনি মনে করেন টিনসেলের পাশাপাশি বিনোদনের প্রভাবশালী মাধ্যম হল টিভি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 04:19 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, চলতি বছর বলিউডি সিনেমার পাশাপাশি টিভি শোতেও সমানভাবে কাজ করেছেন বিগ বি। এ বছর সনি টেলিভিশনের শো ‘কৌন বানেগা ক্রোড়পতি সেভেন’ এর উপস্থাপনা নিয়ে ব্যস্ত ছিলেন অমিতাভ। ওই একই চ্যানেলে অনুরাগ কশ্যপ পরিচালিত একটি টিভি সিরিয়ালে অভিনয় করবেন তিনি।

টিভি চ্যানেলে কাজের অভিজ্ঞতা সম্পর্কে অমিতাভ বলেন, “বিনোদনের যে কোনো কাজের মতো টিভি সিরিয়ালে কাজ করাও সমানভাবে উত্তেজনাপূর্ণ। টিভি সিরিয়ালে কাজ করাও সিনেমার মতোই কঠিন এবং চ্যালেঞ্জিং।”

তিনি আরও বলেন, “একটি সিনেমা বা সিরিয়ালে অন্যান্য অভিনয় শিল্পী থেকে আমি আলাদা নই। আমি একজন অভিনেতা মাত্র। আর তাই পরিচালকের ইচ্ছা অনুসারে কাজ করাই আমার একমাত্র দায়িত্ব।”

২০১৩ সালে অমিতাভ হলিউডি সিনেমাতেও অভিনেতা হিসেবে তার যাত্রা শুরু করেছেন। ‘দ্য গ্রেট গ্যাটসবি’ সিনেমায় তিনি অভিনয় করেছেন হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে। এ বছরের বলিউডি সিনেমা ‘সত্যাগ্রহ’-তেও অভিনয় করেছেন তিনি।