২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শত কোটি রুপির ডিভোর্স সত্য নয়

হৃত্বিক রোশানের ডিভোর্সের ১০০ কোটি রুপির স্টেটমেন্ট বিষয়ক তথ্য পুরোপুরি মিথ্যা বলে দাবি করেছেন সুজানা।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 04:17 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

বর্তমানে টিনসেলে অন্যতম আলোচিত বিষয় অভিনেতা হৃত্বিক রোশান ও সুজানার ডিভোর্স।

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস জানায়, সুজানা এবং হৃত্বিক তাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিলে গুজব ছড়ায় হৃত্বিক ১০০ কোটি রুপির ডিভোর্স স্টেটমেন্ট ইস্যু করেছেন। তবে এ তথ্য ভিত্তিহীন বলে দাবি করেছেন সুজানা।

এক বিবৃতিতে সম্প্রতি সুজানা বলেন, “আমি একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে ১০০ কোটি রুপির ডিভোর্স স্টেটমেন্টের বিষয়টি জানতে পারি। আমি এমন খবরে খুবই অবাক এবং দুঃখিত হয়েছি। এ তথ্য পুরোপুরি ভিত্তিহীন।”

তিনি আরও বলেন, “এ ধরনের তথ্য কোনো ভিত্তি ছাড়া প্রচার করা অনৈতিক। সব থেকে বড় কথা কারও ব্যক্তিগত জীবন নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো কখনও ভালো নয়।”

ডিসেম্বরের ১৩ তারিখ হৃত্বিক সুজানার সঙ্গে বিচ্ছেদের বিষয় নিশ্চিত করেন। সুজানা জানান, ছাড়াছাড়ি হলেও একে অপরকে আগের মতোই সম্মান করেন এবং নিজেদের সন্তানদের নিয়ে ভাবছেন তারা।

চার বছর প্রেমের পর ২০০০ সালের ২০ ডিসেম্বর গাঁটছড়া বেঁধেছিলেন ওই দম্পতি। তাদের দুটি সন্তানও রয়েছে।

সুজানা বলেন, “আমি এবং হৃত্বিক এখনও একে অপরকে যথেষ্ট শ্রদ্ধা করি। এখন আমরা আমাদের সন্তানদের কথা ভাবছি। তবে আমি আমাদের ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়া যেন আর কোনো মিথ্যা তথ্য প্রচার করতে না পারে সে বিষয়ে আপিল করব ভাবছি।”