২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ

শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি বছরব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2013, 03:20 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় ২৭ ডিসেম্বর এ কর্মসূচির উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিনী জাহানারা আবেদিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস।

সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, সুবীর চৌধুরী, ময়নুল আবেদিন, আবদুল মান্নান, বীরেন সোম, ড. ফরিদা জামান প্রমুখ।