পাকিস্তানেও শীর্ষে ধুম-থ্রি
ভারতের পর এবার পাকিস্তানেও সর্বোচ্চ আয়ের নতুন রেকর্ড গড়েছে ‘ধুম থ্রি’। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, কেবল করাচিতেই মুক্তির প্রথম দিনেই ৫৬টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজের সর্বশেষ সিনেমাটি। আর দিন শেষে ওই ৫৬টি প্রেক্ষাগৃহ মিলে সিনেমাটির আয় ছিল ২০ কোটি রুপি।
নভেম্বর মাসেই করাচিতে ১.১৪ কোটি রুপি আয় করে মুক্তির প্রথমদিনেই সব্বোর্চ আয়ের রেকর্ড গড়েছিল পাকিস্তানি সিনেমা ‘ওয়ার’। ধুম থ্রি সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েছে বড় অংকের ব্যবধানে।
পাকিস্তানে ধুম থ্রির এই সাফল্য এমন একটা সময়ে এল যখন দেশটিতে ভারতীয় সিনেমার প্রদর্শনে প্রতিবন্ধকতা প্রতিদিনই বাড়ছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানে সিনোমাটির এই সাফল্যের মূল কারণ আমির খানের উপস্থিতি। আর মুক্তির আগেই সিনোমাটি নিয়ে চালানো ব্যাপক প্রচারণা।
পিটিআই আরও জানিয়েছে, করাচিতে ধুম থ্রির দর্শকদের চাহিদা মেটাতে একাধিক পর্দায় সিনেমাটি প্রদর্শন করছে প্রেক্ষাগৃহগুলো। শুধু তাই নয়, একই পর্দায় সিনেমাটি প্রদর্শিত হচ্ছে দিনে পাঁচবার।
