২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পকলায় খালেদ খান স্মরণ

প্রয়াত অভিনেতা ও নির্দেশক খালেদ খান স্মরণে শিল্পকলা একাডেমিতে সুবচন নাট্য সংসদ প্রযোজিত ‘মহাজনের নাও’ নাটকের বিশেষ মঞ্চায়ন হবে বুধবার।

মলয় গাঙ্গুলী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2013, 05:49 PM

Updated : 13 Oct 2022, 03:09 PM

এবারের মঞ্চায়ন উত্সর্গ করা হবে মঞ্চ ও টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা খালেদ খান যুবরাজকে।

শাকুর মজিদের রচনায় নাটকের নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী ।

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ নাটকের মঞ্চায়ন হবে।

নির্দেশক সুদীপ চক্রবর্তী গ্লিটজকে বলেন, “যুবদা একজন তুখোর অভিনেতা এবং নির্দেশক ছিলেন। তিনি আমাদের মতো তরুণদের জন্য অনুপ্ররণা হয়ে থাকবেন।”

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আহমেদ গিয়াস, আসাদুল ইসলাম, তানভির দিপু, ফজলুল হক, সোহেল খান, ইমতিয়াজ শাওন, রনি আলম, লিঠু রানি মন্ডল, সোনিয়া হাসান সুবর্ণা, আন্সার আলি, পাভেল শাহ, সালাউদ্দিন আব্দুল, সবুজ মিয়া প্রমুখ।