২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রুজের সঙ্গে পিট

নতুন সিনেমা ‘গো লাইক হেল’-এ একসঙ্গে দেখা যেতে পারে হলিউডি অভিনেতা টম ক্রুজ এবং ব্র্যাড পিটকে।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2013, 06:04 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

‘ইন্টারভিউ উইথ এ ভ্যাম্পায়ার’ সিনেমা মুক্তির ২০ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করতে পারেন ক্রুজ এবং পিট।

ব্যাং শোবিজের খবর অনুযায়ী, রেসিং মুভি ‘গো লাইক হেল’-এর জন্য পিটকে প্রস্তাব দেওয়ার কথা ভাবা হচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন ‘অবলিভিয়ন’-খ্যাত নির্মাতা জোসেফ কসিনস্কি।

হলিউড রিপোর্টার জানিয়েছে, ২০০৯ সালে সিনেমাটি পরিচালনার দায়িত্ব পড়েছিল মাইকেল ম্যানের কাঁধে। আর তখন এতে কাজ করার কথা ছিল পিটের। পরে নানা সমস্যার কারণে তা আর হয়ে ওঠেনি। কিন্তু এখনও এই সিনেমায় অভিনয়ের জন্য আগ্রহী আছেন পিট।

‘গো লাইক হেল’-এ উঠে আসবে দুই মোটর কোম্পানির প্রতিদ্বন্দ্বিতার চিত্র। আমেরিকান গাড়ি কোম্পানি ফোর্ড এবং ইতালীয় কোম্পানি ফেরারির মধ্যেকার এই নীরব লড়াই সর্ব প্রথম প্রকট হয় ১৯৬৬ সালে। যখন অনুষ্ঠিত হয় লে ম্যানস রেইস।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন জেজ এবং জন-হেনরি বাটারওয়ার্থ। এখানে ক্রুজ থাকবেন গাড়ি ডিজাইনার ক্যারল শেলবির ভূমিকায়।

সিনেমার কাহিনি নেওয়া হয়েছে লেখক এ জে বাইমির উপন্যাস ‘গো লাইক হেল: ফোর্ড, ফেরারি অ্যান্ড দেয়ার ব্যাটেল ফর স্পিড অ্যান্ড গ্লোরি অ্যাট লে ম্যানস’ থেকে।

এদিকে পিট এখন ব্যস্ত আছেন তার সিনেমা ‘ওয়ার্ল্ড ওয়ার জি’-এর সিকুয়েলের কাজে। তবে এই সিনেমায় তিনি অভিনয় করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

আবার ‘গো লাইক হেল’-এর পাশাপাশি ক্রুজ আগামীতে শুরু করবেন ‘মিশন ইম্পসিবল ফাইভ’-এর শুটিং। তার হাতে আরও আছে অ্যাকশন থ্রিলার ‘জ্যাক রিচার’-এর সিকুয়েলের কাজ।