রাঁধতে জানেন না পেরি
গানের বেলায় শতভাগ পারদর্শী হলেও রান্নাঘরে গায়িকা কেটি পেরি পুরোপুরি আনাড়ি। কোনো কিছুই রান্না করতে পারেন না তিনি।
পপতারকা কেটি পেরি জানিয়েছেন, কোনো খাবার রান্না করা তো দূরের কথা পানিও ফোটাতে পারেন না তিনি।
ডেইলিস্টার জানিয়েছে, সম্প্রতি আলোচনা অনুষ্ঠান ‘চ্যাটি ম্যান’-এ অংশ নিয়ে নিজের ব্যাপারে এই গোপন তথ্য জানান পেরি।
পেরিকে জিজ্ঞেস করা হয়, এবারের বড়দিনে কী রাঁধবেন তিনি।
উত্তরে পেরি বলেন, “আমি রান্না করতে পারি না। আমি পানিও ফোটাতে পারি না। রান্না করতে হলে হয়তো আমাকে ইউটিউবের ভিডিওর সাহায্য নিতে হবে।”
চলতি বছর মুক্তি পেয়েছে পেরির স্টুডিও অ্যালবাম ‘প্রিজম’। ২০১৪ সালের মে মাসে পেরি বের হবেন ‘প্রিজম ওয়ার্ল্ড ট্যুর’-এ। ওই ট্যুর শেষ হবে ২০১৫ সালের শরৎকালে।
