২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধুম থ্রির জন্য ক্যাটরিনার প্রার্থনা

নতুন সিনেমা ‘ধুম থ্রি’র সাফল্য কামনায় প্রার্থনা করতে আজমির শরিফে গেলেন বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 05:16 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

প্রতিবছর নিজের সিনেমার সাফল্য কামনায় আজমির শরিফের দরগায় যান ক্যাটরিনা, এ খবর তার ভক্তদের জন্য নতুন নয়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘ধুম থ্রি’, আর সিনেমাটির সাফল্য কামনা করে প্রার্থনা করতে গেছেন ওই অভিনেত্রী।

দরগার এক খাদেম প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে জানান, ‘ধুম থ্রি’ সিনেমার সাফল্যের জন্য দরগা থেকে আশীর্বাদ নিতে এসেছেন ক্যাটরিনা।

খাজা মইনুদ্দিন চিশতির দরবারে প্রতিবছর মাজার জিয়ারত করতে যান ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। ২০০৭ সালে মুক্তি পাওয়া তার সিনেমা ‘নামাস্তে লন্ডন’-এর সময় প্রথম দরগায় গিয়েছিলেন ক্যাটরিনা। এরপর থেকে নিয়মিত ওখানে যান তিনি।