দীপিকার ভ্রাম্যমান রান্নাঘর
নিজের ভ্যানিটি ভ্যানে বসে রান্না করে খান বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
বলিউডের শিল্পীদের প্রায় সবারই রয়েছে নিজস্ব মেকআপ ভ্যান। আর এইসব গাড়িতে নিজেদের সুবিধা অনুযায়ী অনেক কিছুরই ব্যবস্থা করে থাকেন তারা। কারও থাকে ঘুমানোর জন্য বিছানা, আবার কারও থাকে ভিডিও গেইমের ব্যবস্থা।
তবে এ ক্ষেত্রে সবাইকে ছাড়িয়ে গেছেন দীপিকা। মেকআপ ভ্যানে রীতিমতো রান্নাঘর বানিয়েছেন তিনি।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, শুটিং থাকুক আর যাই থাকুক, সবসময় রান্না করা তরতাজা খাবার খেতে পছন্দ করেন দীপিকা। আর তাই তার মেকআপ ভ্যানে রয়েছে একটি মিনি ফ্রিজ, যেখানে রাখা হয় তার পছন্দের টাটকা শাকসবজি এবং অন্যান্য খাবার।
রয়েছে একটি মাইক্রোওয়েভ ওভেন। সেই ওভেনে দীপিকার জন্য রান্না করা হয় সম্পূর্ণ তেলমুক্ত খাবার।
শুটিংয়ের ফাঁকে টাটকা খাবার খেয়ে এভাবেই নিজেকে সতেজ রাখেন দীপিকা।
দীপিকার এই মেকআপ ভ্যানে আরও আছে একটি বড় আয়না। সবসময় পরিপাটি থাকতে তাকে সাহায্য করে এই আয়না।
