২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেন্সরে যাচ্ছে ‘মন বোঝে না’

শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘মন বোঝে না’ সিনেমাটি জানুয়ারিতে সেন্সরে যাচ্ছে। এটি লিটনের ৪৯তম সিনেমা।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2013, 04:37 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

জানুয়ারিতে সেন্সর ছাড়পত্র পেলে ফেব্রুয়ারিতে সিনেমাটি মুক্তি দেবেন বলে জানিয়েছেন পরিচালক লিটন।

রোমান্টিক–কমেডি ধাঁচের এ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ ও তমা মির্জা। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, হাসান মাসুদ, মনিরা মিঠু, চৈতী, কাবিলা।

এদিকে রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় পিছিয়ে গেছে লিটনের ৪৮তম সিনেমা ‘তোমার কাছে ঋণী’ মুক্তির দিনক্ষণ। সায়মন-তমা মির্জা জুটির এ সিনেমা কবে মুক্তি পাবে সে বিষয়ে কোনো সঠিক তথ্য দিতে পারেননি তিনি।

লিটন এখন ‘লাভ এক্সপ্রেস’ সিনেমার শুটিং করছেন। এ সিনেমাতে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী ও মিষ্টি জান্নাত।

লিটন জানিয়েছেন, নবাগত সুমিত ও লামিয়াকে নিয়ে নতুন একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন তিনি। জানুয়ারি মাঝামাঝিতে এর শুটিং শুরু করবেন।