২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুগলে জনপ্রিয় সানি লিওনি

সার্চ জায়েন্ট গুগলের মতে ২০১৩ সালে যে ভারতীয় ব্যক্তিত্বদের সম্পর্কে গুগলে বেশি সার্চ করা হয়েছে তাদের মধ্যে শীর্ষে আছেন ইন্দো-কানাডিয়ান পর্নোতারকা এবং বলিউডি অভিনেত্রী সানি লিওনি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 03:33 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, সালমান খান, ক্যাটরিনা কাইফের মতো আলোচিত অভিনয়শিল্পী এবং ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের চেয়ে গুগলে সানি লিওনিকে নিয়েই বেশি সার্চ করা হয়েছে এ বছর। ভারতের গুগলের জরিপ অনুসারে গুগলে ২০১৩ সালে জনপ্রিয় লিওনি।

গুগলের ভারতীয় জাইটগাইস্ট অনুসারে প্রতিবছর ভারতের সবচেয়ে আলোচিত উৎসব, অনুষ্ঠান এবং তারকাদের বাছাই করা হয়। আর এ সবই হয় গুগল সার্চের উপর ভিত্তি করে।

গুগলের ওই তালিকায় পঞ্চম স্থানে আছেন অভিনেতা শাহরুখ খান। এরপরই আছেন র‌্যাপার ইও ইও হানি সিং, অভিনেত্রী কাজল আগারওয়াল এবং কারিনা কাপুর। তারপর আছেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকার এবং অভিনেত্রী পুনম পান্ডে।

অন্যদিকে বিষয়ভিত্তিক তালিকার শীর্ষে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সবচেয়ে বেশি সার্চ করা সিনেমার তালিকায় শীর্ষে আছে শাহরুখ খান অভিনীত এ বছরের সবচেয়ে বেশি আয় করা সিনেমা ‘চেন্নাই এক্সপ্রেস’।

তালিকায় আরও আছে সিনেমা ‘আশিকি টু’ এবং প্রয়াত অভিনেত্রী জিয়া খানের নাম।

রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে শীর্ষে আছেন বিজেপি মন্ত্রী নরেন্দ্র মোদি।

গুগলভারতের ব্যবস্থাপনা পরিচালক রাজন আনন্দ এ বছরের সার্চ সম্পর্কে বলেন, “চলতি বছরের সার্চ দেখে বোঝা যাচ্ছে এ বছর ছিল বিনোদনের বছর। অনলাইনে কেনাকাটা, ব্যাংকিং এবং ই-কমার্স-ও এ বছরের আলোচিত বিষয় ছিল।”