২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পর্কে বিরতি নিলেন ম্যান্ডেজ-গসলিং

পরস্পরের কাছ থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডি অভিনেত্রী ইভা ম্যান্ডেজ এবং অভিনেতা রায়ান গসলিং। নতুন করে সম্পর্ককে আরেকটু গুছিয়ে নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন ওই জুটি।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2013, 03:31 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

কন্টাক্টমিউজিক জানায়, ‘দ্য প্লেস বিয়ন্ড দ্য পিনস’-এর সেটে দুবছর আগে ওই জুটি ডেট করা শুরু করেন। আর সম্প্রতি তারা মনে করছেন তাদের সম্পর্কে আরও কিছু সময় প্রয়োজন। এখনও গাঁটছড়া বাঁধার জন্য প্রস্তুত হননি তারা।

রিডার অনলাইন জানায়, তারা নিজেদের নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছেন না। আর তাই এখনই বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন না ম্যান্ডেজ-গসলিং। আর তাই সব গুছিয়ে নিতে কিছুটা সময় নিতে চাইছেন তারা।

৩৯ বছর বয়সী ম্যান্ডেজ পরিবার শুরু করতে চাইলেও গসলিং এখনও প্রস্তুত নন।

সংবাদমাধ্যমটি জানায়, ম্যান্ডেজ গসলিংয়ের পরিকল্পনা মতোই চলছেন। তিনি গসলিংয়ের সন্তানের মা হতে চান।

ছয় মাস আগে ম্যান্ডেজ এবং রায়ান সম্পর্কে বিরতি নিতে চাইলে তাদের সম্পর্ক নিয়েও গুজব শোনা যায়। জানা যায়, রায়ানের ফোনে একটি অপরিচিত নাম্বারের এসএমএস দেখেছিলেন ইভা। আর সেই থেকেই তার উপর সন্দেহ হয় ইভার। আর তাই সম্পর্কে ফাটল ধরেছে তাদের।