২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেস্টুরেন্ট খুলছেন বিপাশা

ভোজনরসিক অভিনেত্রী বিপাশা বসু এবার খুলবেন নিজের রেস্টুরেন্ট।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2013, 04:51 PM

Updated : 25 Apr 2022, 07:41 PM

স্বাস্থ্যসচেতনতার জন্য সুপরিচিত হলেও নিজেকে সবসময় ‘ভোজনরসিক’ বলেই দাবি করেন বিপাশা। আর খাবারের প্রতি তার এই ভালোবাসাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে এবার তিনি খুলবেন নিজের রেস্টুরেন্ট।

মুম্বাই মিররের খবর অনুযায়ী, এক বন্ধুর সঙ্গে মিলে মুম্বাইয়ে রেস্টুরেন্ট খোলার চিন্তাভাবনা করছেন বিপাশা। তবে এই প্রকল্পের কাজ এখনও সূচনা পর্যায়েই আছে।

আপাতত রেস্টুরেন্টের জন্য ভালো জায়গা খুঁজতে ব্যস্ত বিপাশা। যদিও এখনও রেস্টুরেন্টের কাজ শুরু হতে অনেক দেরি। তবে নিজের এই রেস্টুরেন্টে কেমন খাবার থাকবে তা এখনই ঠিক করেছেন এই অভিনেত্রী।

বিপাশার এক বন্ধু বলেন, “বেশ কিছু ‘সিগনেচার ডিশ’ ছাড়াও এই রেস্টুরেন্টে থাকবে নানা দেশের খাবার।”

রেস্টুরেন্ট খোলার খবরটি নিশ্চিত করে বিপাশা বলেন, “উদ্যোক্তা হিসেবে আমি শিশু বললেই চলে,তবে ব্যাপারটি খুবই উত্তেজনার। আশা করছি ২০১৪ সালের মাঝামাঝি সময় আমার রেস্টুরেন্টের কাজ পুরোদমে শুরু হবে।”

বিপাশা এখন ব্যস্ত আছেন নতুন তিনটি সিনেমার কাজে। সেগুলো হল ‘হামশাকালস’,’ক্রিয়েচার থ্রিডি’ এবং ‘ব্যাং ব্যাং’। তিনটি সিনেমাই মুক্তি পাবে ২০১৪ সালে।

বাংলাদেশি সিনেমা ‘মোস্ট ওয়েলকাম টু’তে একটি গানেও অতিথি চরিত্রে দেখা যাবে বিপাশাকে।