আহত ডিক্যাপ্রিও
নিজের বাড়িতেই পায়ে আঘাত পেয়েছেন হলিউডি অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও।
কন্টাক্টমিউজিক জানায়, টাইটানিকখ্যাত ওই অভিনেতার লস এঞ্জেলসের বাড়িতে সংস্কারের কাজ চলছে। সেখানেই মেঝেতে পিছলে পড়ে যাওয়ার ফলে পা মচকে যায় তার।
আমেরিকান নিউজশো এক্সট্রাতে তিনি এই বিষয়ে বলেন, “আমি আমার পা মচকে ফেলেছি। শুনতে খুবই হাস্যকর শোনাচ্ছে, তবে এটি খুব কষ্টদায়ক।”
তবে ব্যথার কারণে কাজ বন্ধ করতে রাজি নন ডিক্যাপ্রিও। তিনি মচকানো পা নিয়েই নিউ ইয়র্কে গিয়েছেন একটি সংবাদ সম্মেলনে যোগ দিতে।
১৪ এব ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলন। এরপর ১৭ ডিসেম্বর ‘রেড অ্যাপল’ প্রিমিয়ারের রেড কার্পেটে যোগ দেন ডিক্যাপ্রিও। বর্তমানে মুক্তি প্রতীক্ষিত হলিউডি সিনেমা ‘দি উলফ অফ ওয়াল স্ট্রিট’-এর প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লিওনার্ডো ডিক্যাপ্রিও।
