জোয়ান ফন্টেইন আর নেই
অস্কার বিজয়ী অভিনেত্রী জোয়ান ফন্টেইন আর নেই। রোববার মৃত্যু হয়েছে তার। তার বয়স হয়েছিল ৯৬ বছর।
ফন্টেইনের দীর্ঘদিনের বন্ধু নোয়েল বিউটেল জানান, নিজ বাড়িতে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফন্টেইনের সবচেয়ে জনপ্রিয় সিনেমা আলফ্রেড হিচকক পরিচালিত ‘রেবেকা’। ১৯৪০ সালে মুক্তি পাওয়া ‘রেবেকা’তে তরুণীবধূর চরিত্রে অভিনয় করে ক্যারিয়ারের প্রথম অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি।
হিচককের আরও বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন ফন্টেইন। হিচককের সিনেমা ‘সাসপিশন’-এর জন্য অস্কার জিতেছিলেন চল্লিশ দশকের এই জনপ্রিয় অভিনেত্রী।
অস্কার বিজয়ের পর নিজের বোন এবং সে সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অলিভিয়া ডে হাভিল্যান্ডের প্রতিদ্ব›দ্বী হয়ে উঠেছিলেন ফন্টেইন। কারণ একই বছর অস্কারের জন্য মনোনীত হয়েছিলেন অলিভিয়াও।
হলিউডের ইতিহাসে এই দুই অভিনেত্রী ছিলেন একমাত্র উদাহরণ, যেখানে একই পরিবারের দুই বোন তাদের অভিনয়ের জন্য অস্কার জিতেছেন। এরপর ১৯৭৫ সাল থেকে একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেন তারা। দুই বোনের এই প্রতিদ্বন্দ্বিতা চলেছে ফন্টেইনের মৃত্যুর আগ পর্যন্ত।
এই শিল্পীর আরও কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হল ‘দ্য উইমেন’, ‘জেন আয়ার’ এবং ‘বর্ন টু বি ব্যাড’।
