ক্ষুদে রসিকরাজ
শিশু-কিশোরদের অংশগ্রহণে বুধবার থেকে শুরু হচ্ছে নতুন কমেডি শো ‘খুদে রসিকরাজ’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।
ফারুকী গ্লিটজকে বলেন, “চলমান ইস্যু নিয়ে নির্মিত হয়েছে এ অনুষ্ঠানের কৌতুকগুলো। শিশু-কিশোরদের উপস্থাপনেও ভিন্নতা আনা হয়েছে।”
অনুষ্ঠান উপস্থাপনা করবেন কৌতুক অভিনেতা আবু হেনা রনি।
রনি বলেন, “কৌতুকে অভিনয় ও উপস্থাপনা দুটি পুরোপুরি আলাদা। উপস্থাপনা ব্যাপারটি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হয়েছে। অফার পেয়ে লুফে নিলাম। শিশু-কিশোরদের সঙ্গও দারুণ উপভোগ করছি।”
অনুষ্ঠানটি প্রতি বুধবার বিকেল ৫টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে।
