২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহরুখের ‘ফ্যান’

প্রতিনিয়ত ভক্তদের দ্বারা ঘিরে থাকলেও প্রথমবারের মতো নিজেই একজন ভক্তের ভূমিকায় অভিনয় করবেন শাহরুখ খান।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2013, 06:37 PM

Updated : 13 Oct 2022, 03:08 PM

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, ‘ফ্যান’ সিনেমা নির্মিত হবে ইয়াশ রাজ ফিল্মসের ব্যানারে। আর পরিচালনার দায়িত্বে থাকবেন ‘ব্যান্ড বাজা বারাত’-খ্যাত নির্মাতা মানিশ শর্মা।

নিজের ভক্তদের জন্য এই সিনেমা উৎসর্গ করতে চান ৪৮ বছর বয়সী শাহরুখ।

শাহরুখ সম্প্রতি টুইট করেন, “আমি যতগুলো চরিত্রে অভিনয় করেছি প্রতিটি আমি নিজেই তৈরি করেছি। প্রথমবারের মতো আমি এমন একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, যা আমাকে তৈরি করেছে। আমার নতুন সিনেমায় আমি একজন ‘ফ্যান’-এর চরিত্রে অভিনয় করব।”

শাহরুখ আরও লেখেন, “এটি একটি পারিবারিক সিনেমা। আপনারা সবাই আমাকে ভালোবেসে যে পরিবার গঠন করেছেন, সেই পরিবারের কাহিনি। আমি এই সিনেমায় আপনাদের মতোই সুন্দর একজন ভক্ত হতে চাই। ধন্যবাদ সবাইকে।”

‘ফ্যান’-এর চিত্রনাট্য লিখবেন হাবিব ফয়সাল। এর শুটিং শুরু হবে ২০১৪ সালের মে মাসে।

তবে ২০১৪ সালে শাহরুখের শুধু একটি সিনেমা মুক্তি পাবে, সেটি হল ‘হ্যাপি নিউ ইয়ার’।

২০১৫ সালের জন্য শাহরুখের হাতে আছে ‘ফ্যান’ এবং ‘রাইস’।