প্যাকার-কার সম্পর্ক
বহুদিনের বন্ধু জেমস প্যাকারের সঙ্গে তার সম্পর্ক খুবই সহজ এবং সাধারণ বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান মডেল মিরান্ডা কার।
এশিয়ান নিউজ সার্ভিস জানায়, হলিউডি অভিনেতা আরল্যান্ডো ব্লুমের সঙ্গে তিন বছরের বিবাহিত জীবনের ইতি টানার পর পুরনো বন্ধু জেমস প্যাকারের সঙ্গে সম্পর্কে জড়ান মিরান্ডা কার।
এক সূত্রে সংবাদমাধ্যমটি জানায়, ৩০ বছর বয়সী ওই মডেল মন্তব্য করেছেন যে, প্যাকার এবং তিনি, দুজনই একে অপরকে খুব ভালোভাবে বুঝতে পারেন। আর তাই প্যাকারের সঙ্গে সম্পর্ক খুব উপভোগ করছেন কার।
এক ঘনিষ্ট সূত্র জানায়, দুজনের মধ্যকার রোমান্স খুবই সহজ এবং জটিলতামুক্ত। আর তারা দুজনই কিছুদিন আগে যার যার বিবাহিত জীবনের ইতি টানেন। আর ওই কঠিন সময়ে তারা দুজনই নিজেদের সমস্যাগুলো নিয়ে আলাপ করতেন এবং এর সমাধান খুঁজতেন। আর তাই তাদের মধ্যে বোঝাপড়া চমৎকার।
