শীর্ষে জনসন
‘দ্য রক’-খ্যাত রেসলিং তারকা এবং অভিনেতা ডোয়াইন জনসন ২০১৩ সালে সবচেয়ে বেশি আয় করা তারকাদের মধ্যে শীর্ষে রয়েছেন ফোর্বস ম্যাগাজিনের এক তালিকায়।
কন্টাক্টমিউজিক জানায়, চলতি বছরে বেশ কয়েকটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়েছেন জনসন। আর সেই সুবাদেই তালিকার শীর্ষস্থানটি নিয়ে নিয়েছেন নিজের দখলে।
জনসন অভিনীত ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের সিনেমা ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিক্স’ বিশ্বব্যাপী আয় করে প্রায় ৭৯ কোটি মার্টিন ডলার। অন্যদিকে ‘ডে.আই জো: রিটেলিয়েশন’ এবং আরও দুটি ছোটখাটো সিনেমা মিলে তিনি আয় করেন ১.৩ বিলিয়ন ডলার।
অল্পের জন্য জনসনের থেকে পিছিয়ে পড়েছেন আয়রন-ম্যান খ্যাত অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র। ২০১৩ সালে জুনিয়র অভিনীত একমাত্র সিনেমা ‘আয়রন-ম্যান থ্রি’ আয় করে ১.২ বিলিয়ন ডলার।
তালিকায় তৃতীয় স্থানে আছেন স্টিভ ক্যারেল। অ্যানিমেশন সিনেমা ‘ডেসপিকেবল মি টু’-এর সুবাদে তৃতীয় স্থানটি দখল করেছেন তিনি। চতুর্থ স্থানে আছেন ভিন ডিজেল। পঞ্চম স্থান দখল করেছেন অভিনেত্রী স্যান্ড্রা বুলক। ‘গ্র্যাভিটি’ এবং ‘দ্য হিট’ সিনেমার সাফল্যেই তিনি স্থান করে নিয়েছেন ফোর্বসের ওই তালিকায়। এবং ষষ্ঠ স্থানে রয়েছেন প্রয়াত পল ওয়াকার।
