২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ক্ষ্যাপাটে বিজ্ঞানী’ পরিনীতি

নতুন সিনেমা ‘হাসি তো ফাঁসি’তে এক ক্ষ্যাপাটে বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন বলিউডি অভিনেত্রী পরিনীতি চোপড়া।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2013, 03:47 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে পরিনীতি জানান, তার চরিত্রটি খুবই অদ্ভুত ধরনের।

পরিনীতি বলেন, “আমার খুব ইচ্ছা সবাইকে জানানো আমার চরিত্রটি কেমন। কিন্তু এখনই সব বলা সম্ভব নয়। আমি সিনেমায় একজন বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছি, যে কিছুটা ক্ষাপাটে। এমন কিছু, যা আমরা আগে কখনও বড়পর্দায় দেখিনি।”

সম্প্রতি প্রকাশিত হয়েছে ‘হাসি তো ফাঁসি’ সিনেমার ‘ফার্স্ট লুক’। সিনেমার পোস্টারে পরিনীতিকে দেখা গেছে বিভিন্ন রূপে। তিনি জানিয়েছেন, সিনেমাটি মানুষকে অনেকটাই চমকে দেবে।

পরিনীতি বলেন, “আমরা এখন শুধুমাত্র সিনেমার টিজার প্রকাশ করেছি। যখন এর ট্রেইলার প্রকাশিত হবে, আপনারা বুঝতে পারবেন কেন আমার চরিত্রটি পাগলাটে ধরনের।”

তিনি আরও বলেন, “তবে এটা আমি আপনাদের নিঃসন্দেহে বলতে পারি, ট্রেইলারের চাইতে আরও অনেক বেশি চমক থাকবে সিনেমায়। যখন আপনারা সিনেমাটি দেখবেন, আমি নিশ্চিত আপনারা খুবই চমকে যাবেন।”

কারান জোহার এবং আনুরাগ কশ্যাপের প্রযোজনায় ‘হাসি তো ফাঁসি’ নির্মাণ করেছেন ভিনিল ম্যাথিউ।

রোমান্টিক কমেডি ধাঁচের এই সিনেমায় পরিনীতির সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা।

‘হাসি তো ফাঁসি’ মুক্তি পাবে ২০১৪ সালের ০৭ ফেব্রুয়ারি।