প্রতি বছর মুক্তি পাবে স্টার ওয়ার্স সিনেমা
প্রতি বছরই স্টার ওয়ার্স ইউনিভার্স সিরিজের একটি করে নতুন সিনেমা মুক্তি পাবে বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াল্ট ডিজনি।
ব্রিটিশ ট্যাবলয়েড ডিজিটাল স্পাই জানায়, সায়েন্স ফিকশন সিরিজের সিনেমাগুলির সঙ্গে আর কিছু পর্ব যুক্ত করার পরিকল্পনা করছেন নির্মাতারা।
ওয়াল্ট ডিজনি স্টুডিও-এর চেয়ারম্যান এলান হর্ন তার এই পরিকল্পনার বিষয়টি ১৩ ডিসেম্বর ভ্যারাইটি ম্যাগাজিনকে জানান।
তিনি জানান, স্টার ওয়ার্স সিরিজের ২০১২ সালের সিনেমাটি থেকে লুকাসফিল্ম ৪.০৫ বিলিয়ন মার্কিন ডলার আয় করেন। আর তাই আলোচিত ওই সিরিজের সপ্তম সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ শুরু করেছেন তারা।
হর্ন জানান, যদিও এখনও সিনেমাটির বাজেট নিয়ে কোনো পরিকল্পনা নেই, তবে ধারণা করা হচ্ছে, সিনেমাটি নির্মাণে ২০ কোটি ডলার খরচ হতে পারে।
প্রযোজকদের ভাষ্য অনুযায়ী, ২০১৫-এর ১৮ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে ‘স্টার ওয়ার্স সেভেন’।
প্রযোজকরা ওই সিরিজের দুটি চরিত্রের জন্য অভিনেতা নির্বাচনের জন্য অডিশনের আয়োজন করেছেন।
