‘দ্য টার্মিনেটর’ সিনেমায় এমিলিয়া
‘দ্য টার্মিনেটর’ সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করবেন ‘গেম অফ থ্রনস’ অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। টিভি সিরিজ ‘গেইম অফ থ্রনস’-এর জন্য পরিচিত তিনি।
কন্টাক্টমিউজিক জানায়, ‘দ্য টার্মিনেটর’ সিনেমায় রোবট সারাহ কনরের চরিত্রে অভিনয় করবেন ক্লার্ক। সিনেমাটি পরিচালনা করবেন এলান টেইলর। ‘গেইম অফ থ্রনস’ টিভি সিরিজেই প্রথম টেইলরের সঙ্গে কাজ করেন ক্লার্ক।
সম্প্রতি ব্রিটিশ কমেডি সিনেমা ‘ডম হেমিংওয়ে’ সিনেমায় জুড লয়ের সঙ্গে অভিনয় করেছেন ক্লার্ক। অন্যদিকে ‘জিরো ডার্ক থার্টি’ এবং ‘ললেস’ সিনেমায়ও অভিনয় করতে যাচ্ছেন তিনি।
‘টার্মিনেটর’ সিরিজের ১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন হলিউডি অভিনেতা আর্নল্ড শোয়াজনেগার। পরবর্তী সিনেমাটিতেও আসা জন কেননের নিরাপত্তা রক্ষক রোবটের চরিত্রে অভিনয় করবেন শোয়াজনেগার।
সিরিজের পঞ্চম সিনেমাটির নাম ‘টার্মিনেটর: জেনেসিস’। সিনেমাটি ২০১৫-এর জুলাই মাসের প্রথমদিকেই মুক্তি পাবে।
ওই একই সময় আরও বেশ কিছু আলোচিত সিনেমা মুক্তি পাবে বলে জানা গেছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল ‘দ্য স্টার ওয়ার্স সিকুয়েল’, ‘দ্য অ্যাভেঞ্জারস টু’, ‘পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান ফাইভ, ‘দ্য স্মার্ফস থ্রি’ এবং ‘দ্য ইন্ডিপেনডেন্টস ডে টু’।
