২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদাতিকের ‘আমাদের সংগ্রাম’

মুক্তিযুদ্ধকে উপজীব্য করে পদাতিক নাট্য সংসদ নিয়ে এল নতুন পথনাটক ‘আমাদের সংগ্রাম’। নাটকটি রচনা করেছেন মমতাজউদদীন আহমদ এবং নির্দেশনা দিয়েছেন হামিদুর রহমান পাপ্পু ।

মলয় গাঙ্গুলী

।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 05:21 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ১৪ ডিসেম্বর সন্ধ্যা ছয়টায় মিরপুরের জল্লাদখানায় নাটকের উদ্বোধনী প্রর্দশনী হবে। বিজয় দিবসে শহীদ মিনার, টিএসসি, সোহরাওয়ার্দি উদ্যান ও রবীন্দ্র সরোবরে এই নাটকের আরও চারটি প্রদর্শনী হবে।

হামিদুর রহমান পাপ্পু গ্লিটজকে বলেন, “মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস সম্পর্কে জানাতে পদাতিক নাট্যসংসদ আগ্রহী । সেই অনুপ্রেরণায় আমরা  এই নাটক করছি।”

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফরহাদ হোসেন সুমন, এসএম লিমন, শুভ চৌধুরী, ইকরাম সরকার, ইসরাত সুলতানা, লাভলি আক্তার, জহুরুল ইসলাম জনি।