২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যায়বিচারের পক্ষে সালমান

জীবনে প্রতিদিনই ন্যায় বিচারের জন্য এগিয়ে আসতে চান সালমান খান। মুক্তিপ্রতীক্ষিত সিনেমা ‘জয় হো’র এক প্রচার অনুষ্ঠানে এ কথা বলেন সালমান খান ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 05:14 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, দীর্ঘ এক বছর প্রতীক্ষার পর ২০১৪ সালের ২৪ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সালমান অভিনীত পরবর্তী সিনেমা ‘জয় হো’। আর তাই ভক্তদের আকর্ষণের জন্য কোনো কমতি রাখছেন না সালমান।

রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘জয় হো’ সিনেমাটি। ‘জয় হো’ সিনেমার এক প্রচারণা অনুষ্ঠানে সাধারণ মানুষকে তাদের সামাজিক দায়িত্ব পালনের আহ্বান জানান সালমান।

সালমান বলেন, “অবিচারের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া উচিত। যদি তা না করা হয় তাহলে সে ব্যক্তিও সমান অপরাধী।”

এ বিষয়ে উদাহরণ দিয়ে তিনি বলেন, “কোনো মেয়ে যদি ইভ-টিজিংয়ের শিকার হয় এবং তার আশপাশের মানুষজন যদি এ বিষয়ে কিছুই না বলে তাহলে তারাও সমান অপরাধী।

এরপর দর্শকদের ভিড় থেকে সালমানকে প্রশ্ন করা হয়, তিনি শেষ কবে ন্যায় বিচারের জন্য এগিয়ে এসেছিলেন।

তখন তিনি বলেন, “জীবনের প্রতিটি দিনই আমি ন্যায় বিচারের জন্য এগিয়ে আসার চেষ্টা করি।”