সানি লিওনিকে চান শাহরুখ
সানি লিওনিকে চান বলিউডি অভিনেতা শাহরুখ খান। তবে বাস্তব জীবনে নয়, সেলুলয়েডের পর্দাতেই সানির সঙ্গে কাজ করতে আগ্রহী তিনি।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, স¤প্রতি সানির ‘জ্যাকপট’ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়ে নিজের এই ইচ্ছা প্রকাশ করেছেন শাহরুখ।
শাহরুখ বলেন, “আমি আমার সিনেমার কাস্টিংয়ের কাজে কখনও নাক গলাইনি। সাধারণত পরিচালকরা ঠিক করেন তার সিনেমার কলাকুশলী কারা হবেন। তবে যদি কোনো সুযোগ হয়, তবে সানি লিওনির বিপরীতে আমি অবশ্যই কাজ করতে চাই।”
‘জ্যাকপট’ মুক্তি পেয়েছে ১৩ ডিসেম্বর। সমালোচকদের মোটামুটি নিরাশ করার পর এই সিনেমা এবার দর্শকদের কাছে কেমন লাগবে, তা দেখার বিষয়।
ক্যারিয়ারের প্রথম দুটি সিনেমা ফ্লপ হওয়ার পর এবার যদি শাহরুখের সঙ্গে কাজ করার সুযোগ পান সানি, তবে নিঃসন্দেহে তাকে আর পেছন ফিরে তাকাতে হবে না।
এদিকে বলিউড লাইফের খবর অনুযায়ী, নিজের নামে নতুন একটি ফিল্ম স্টুডিও খুলতে যাচ্ছেন শাহরুখ। স¤প্রতি মুম্বাইয়ের ট্রম্বে এলাকায় ‘এসেল স্টুডিওস’ কিনে নিয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও সফল শাহরুখ। নতুন এই স্টুডিও ছাড়াও তার রয়েছে নিজস্ব প্রোডাকশন হাউস ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ এবং আইপিএল ক্রিকেট টিম ‘কলকাতা নাইট রাইডারস’।
‘রা-ওয়ান’ থেকে শুরু করে ‘ডন টু’ এবং ‘চেন্নাই এক্সপ্রেস’-এর মতো ব্যবসাসফল সিনেমাগুলো তৈরি হয়েছে ‘রেড চিলিস’-এর ব্যানারে। এই প্রোডাকশনের আগামী সিনেমা হল ‘হ্যাপি নিউ ইয়ার’।
সম্প্রতি এনডিটিভি জানিয়েছে, ‘চেন্নাই এক্সপ্রেস’-এর বিপুল সাফল্যের পর দ্বিতীয়বারের মতো ‘ফোর্বস ইন্ডিয়া’ পত্রিকার তালিকায় সবচেয়ে প্রভাবশালী তারকার খেতাব পেয়েছেন শাহরুখ।
