২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিলবোর্ডের তালিকায় সেরা ব্রুনো মার্স

যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন বিলবোর্ডের এক জরিপে বছরের সেরা পপশিল্পীর খেতাব অর্জন করেছেন ব্রুনো মার্স।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 04:46 PM

Updated : 25 Apr 2022, 07:40 PM

কন্টাক্টমিউজিক জানায়, চলতি বছর মার্সের সাফল্যের তালিকার হিসেবে তাকে ওই খেতাব দিয়েছে বিলবোর্ড।

২০১৩ সালে জনপ্রিয় শিল্পী এবং তাদের জনপ্রিয় অ্যালবামগুলোর তালিকার শীর্ষে ছিলেন মার্স।

মার্সের এ বছরের সাড়া জাগানো অ্যালবাম ‘আনঅর্থোডক্স জুকবক্স’-এর তিনটি গান বিলবোর্ডে সেরা ১০০টি গানের তালিকায় স্থান করে নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ‘লকড আউট অফ হ্যাভেন’। এ গান ছয় সপ্তাহ সেরা গানের তালিকার শীর্ষ স্থান দখল করে ছিল।

তার ‘মুনশাইন জঙ্গল ওয়ার্ল্ড ট্যুর’ গানটির লাইভও সমানভাবে জনপ্রিয়তা পায় শ্রোতাদের কাছে।

বিলবোর্ডে এই সম্মান পেয়ে মার্স বলেন, “ভালো চাকরি কখনও আমার স্বপ্ন ছিল না। আমার স্বপ্ন হল আমি ঘুমাব, এরপর যখন আমার ঘুম ভাঙবে আমি সংগীত নিয়ে থাকব। আর এই ¯^প্ন নিয়েই আমি বেঁচে থাকতে চাই। কারণ মিউজিকই আমার সবচেয়ে বেশি ভালোবাসার বিষয়।”

এর আগে বিলবোর্ডে সেরা শিল্পীদের তালিকায় ছিলেন লেডি গাগা, টেইলর সুইফট এবং কেনি ওয়েস্ট।