২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যানিমেশনে আনা ফ্রাঙ্ক

আনা ফ্রাঙ্কের ডায়েরি নিয়ে একটি এনিমেশন সিনেমা নির্মাণ করবেন আরি ফোলম্যান ।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2013, 05:02 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

আনা ফ্রাঙ্কের ডায়েরি নিয়ে একটি এনিমেশন সিনেমা নির্মাণ করবেন অস্কার মনোনীত ইজরায়েলি চলচ্চিত্র পরিচালক আরি ফোলম্যান ।

কন্টাক্টমিউজিক জানায়, পরবর্তী প্রজেক্ট হিসেবে ফোলম্যান বেছে নিয়েছেন বিখ্যাত আনা ফ্রাঙ্কের ডায়েরিকে।

সিনেমাটির কাজ ২০১৪ নাগাদ শুরু করবেন ওই পরিচালক। এ কাজে তাকে সহযোগিতা করবে আনা ফ্রাঙ্ক দাতব্য সংস্থা।

নতুন প্রজন্মকে আনা ফ্রাঙ্কের ডায়েরি সম্পর্কে বিস্তারিত জানাতে এই উদ্যোগ নিয়েছেন ফোলম্যান।

ফোলম্যান এ বিষয়ে বলেন, “বড় পর্দায় আনা ফ্রাঙ্কের ডায়েরি তুলে আনা একটি অসাধারণ সুযোগ এবং বড় ধরনের চ্যালেঞ্জ। এই কিংবদন্তি বিষয়গুলোকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নতুন নতুন পন্থা বেছে নিতে হয়।”

জার্মানির বারগান বেলসন বন্দি-শিবিরে ১৫ বছর বয়সে ১৯৪৫ সালে মারা যান আনা ফ্রাঙ্ক। ১৯৪৭ সালে তার লেখা ব্যক্তিগত ডায়েরিটি প্রকাশিত হয়। সেখানে তিনি পরিবারের সঙ্গে হল্যান্ডে আত্মগোপন করে থাকার সময়কার ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেছিলেন। আর ডায়েরিটি মুক্তি পাওয়ার পরই ইহুদি নির্যাতিতদের মধ্যে সবচেয়ে বেশি পরিচিতি পান আনা। আনা ফ্রাঙ্কের ডায়েরি নিয়ে এর আগে হলিউডে সিনেমা নির্মিত হলেও অ্যানিমেশন এই প্রথম।

ফোলম্যান পরিচালিত ২০০৮ সালে মুক্তিপ্রাপ্ত অ্যানিমেশন সিনেমা ‘ওয়াল্টজ ইউথ বসির’-এর সুবাদে আন্তর্জাতিক মহলে পুরস্কৃত হয়েছিলেন তিনি। ১৯৮২ সালে লেবাননের যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত হয়েছিল সিনেমাটি।