২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টারজান সিনেমায় জ্যাকসন

ওয়ার্নার ব্রাদার্সের ব্যানারে নতুন করে নির্মিতব্য ‘টারজান’ সিনেমায় হলিউডি অভিনেতা আলেকজান্ডার স্কারসগার্ডের সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন সামুয়েল এল জ্যাকসন।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 05:02 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

আইএমডিবি জানায়, ক্ল্যাসিক চরিত্র টারজান অবলম্বনে নির্মিতব্য নতুন এই সিনেমা পরিচালনায় থাকছেন ক্রিসটোফ ওয়াল্টজ এবং ডেভিড ইয়েটস। যদিও নতুন আঙ্গিকে নির্মিতব্য সিনেমার কাহিনি সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।

এডগার রাইজ বারোজের বিখ্যাত কাহিনি অবলম্বনে ‘টারজান’ সিনেমা এর আগে অনেক বার হলিউডে নির্মিত হয়েছে। তবে সম্প্রতি এই কাহিনি অবলম্বনে আবার সিনেমা নির্মাণের পরিকল্পনা চলছে বেশ কয়েক বছর ধরে।

সিনেমাটির প্রস্তুতি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। আর তাই এ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও ফাঁস করেননি নির্মাতারা। টারজানের কেন্দ্রীয় নারী চরিত্র জেইন হিসেবে কাকে দেখা যাবে সে বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ‘উলফ অফ ওয়াল স্ট্রিট’ সিনেমার অভিনেত্রী মার্গোট রবি জেইনের চরিত্রে অভিনয় করবেন বলে ধারণা করা হচ্ছে।