২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যানেলের মডেল ক্রিস্টেন

বিলাসবহুল ফরাসি ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের নতুন মডেল হিসেবে দেখা যাবে হলিউডি অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ডকে।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 04:58 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

কন্টাক্টমিউজিক জানায়, শ্যানেলের নতুন মুখ হিসেবে ইতোমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন ‘টোয়াইলাইট’-খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ড।

টেক্সাসের ডালাসে আয়োজিত ব্র্যান্ডটির ‘মেটায়ার ডি আর্ট প্যারিস-ডালাস রানওয়ে শো’-এ শ্যানেলের নতুন মডেল হিসেবে ক্রিস্টেনের নাম ঘোষণা করা হয়।

ক্রিস্টেনের ছবি নিয়ে শ্যানেলের নতুন বিজ্ঞাপনের ছবি তুলবেন শ্যানেলের ‘স্টাইল গুরু’ কার্ল লাগারফেল্ড। শ্যানেলের নতুন বিজ্ঞাপনের ছবিগুলোর প্রচার শুরু হবে ২০১৪ সালের মে মাসে।

ক্রিস্টেনের আগে শ্যানেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন কেইরা নাইটলি, ব্র্যাড পিট, ব্লেক লাইভলি এবং ভেনেসা প্যারাডাইস।