২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রায়ে সন্তুষ্ট উদীচী

যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

চিন্তামন তুষার চিন্তামন তুষার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 04:53 PM

Updated : 25 Apr 2022, 07:39 PM

গ্লিটজকে দেওয়া এক বিবৃতিতে উদীচীর সভাপতি কামাল লোহানী বলেন, “এই রায়ের মাধ্যমে প্রমাণ হল দেরিতে হলেও সত্যের জয় কখনও আটকে রাখা যায় না। এই রায়ের ফলে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করতে আর কোনো বাধা রইল না।”

উদীচীর সাধারণ সম্পাদক প্রবীর সরদার বলেন, “এবার আর কালবিলম্ব না করে যত দ্রুত সম্ভব কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করতে হবে।”

উদীচীর কেন্দ্রীয় সংসদের প্রচার সম্পাদক কংকন নাগ গ্লিটজকে বলেন, “কাদের মোল্লার বিরুদ্ধে আনা মানবতাবিরোধী অপরাধের মোট ৬টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। তারপরও তাকে ফাঁসি না দিয়ে প্রথমে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জনদাবির মুখে আইন সংশোধন করে তাকে ফাঁসিতে ঝোলানোর আদেশ দেওয়া হয়। আমাদের দাবি অবিলম্বে কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হোক।”