২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরার ডিভিডি প্রকাশিত

তারেক মাসুদের জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার আয়োজিত ‘তারেক মাসুদ উৎসব’-এ প্রকাশিত হল তথ্যচিত্র ‘ফেরা’র ডিভিডি। তারেক মাসুদের উপর নির্মিত তথ্যচিত্রটি নির্মাণ করেছেন প্রসূন রহমান। এর নির্বাহী প্রযোজক ক্যাথরিন মাসুদ। প্রযোজনা করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 05:03 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

প্রসূন রহমান গ্লিটজকে জানান, দিনব্যাপী এক ভ্রমণের অংশ হিসেবে অকালপ্রয়াত চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ তার গ্রামের বাড়িতে যান। এই আসা-যাওয়ার পথে জীবনের উল্লেখযোগ্য নানা বিষয়ে তিনি কথা বলেন। ছোটবেলা, মাদ্রাসা জীবন, নিজের চলচ্চিত্র ও বাংলাদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ ও চলচ্চিত্রসংশ্লিষ্ট নানা বিষয়ে তার ভাবনার কথা ব্যক্ত করেন প্রসূনের কাছে। ভ্রমণের এই আলাপচারিতার চলচ্চিত্ররূপ ‘ফেরা’।

প্রসূন বলেন, “ফেরা তথ্যচিত্রটি তারেক মাসুদের চলচ্চিত্রবিষয়ক সৃজনশীল চিন্তার প্রকাশ, মূল্যবান মতামত ও তার অনুপম ব্যক্তিত্বের প্রামাণ্য ধারক হিসেবে বিবেচিত হতে পারে। তারেক মাসুদেও ভক্তদের পাশাপাশি চলচ্চিত্রের ছাত্র এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট সকলের জন্য এটি হতে পারে সংগ্রহে রাখার মতো একটি তথ্যচিত্র।”

‘ফেরা’র ডিভিডি বাজারে এনেছে লেজার ভিশন।