২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মা হয়েছেন আয়েশা

বলিউডি অভিনেত্রী আয়েশা টাকিয়া সপ্তাহখানেক আগে জন্ম দিয়েছেন তার প্রথম সন্তানের।

ইরা ডি. কস্তা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2013, 05:58 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

টাইমস অফ ইন্ডিয়া জানায়, আয়েশা ২০০৪ সালে ‘টারজান: দি ওয়ান্ডার কার’ সিনেমার মধ্য দিয়ে বলিউডি জগতে যাত্রা শুরু করেন। এরপর ‘দিল মাঙ্গে মোর’, ‘সোচা না থা’, ‘ডোর’, ‘ক্যাশ’, ‘ওয়ান্টেড’-সহ আরও বেশ কিছু সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর ২০০৯ সালে মুম্বাইয়ের একটি রেস্টুরেন্টের মালিক ফারহান আজমির সঙ্গে গাঁটছড়া বাঁধেন আয়েশা।

গত সপ্তাহে প্রথম সন্তানের জন্ম দেন আয়েশা। আর এরপর টুইটারে তিনি তার ভক্তদের শুভকামনার জন্য ধন্যবাদ জানান।

তিনি বলেন, “আমি এবং আমার ছেলে আপনাদের ভালোবাসার জন্য ধন্যবাদ জানাই। আপনারা আমার জন্য প্রার্থনা করেছেন এবং আপনাদের শুভকামনাতেই আমরা ভালো আছি।”

আয়েশার ছেলের জন্মের আগ পর্যন্ত আয়েশা এবং তার পরিবার পুরো বিষয়টিই লাইম লাইটের আড়ালে রেখেছিলেন। সন্তানের জন্মের পরই বিষয়টি সকলের সামনে এনেছেন ওই অভিনেত্রী। এর আগেও বেশ কয়েকবার আয়েশা টাকিয়ার মা হওয়ার গুজব শোনা গিয়েছিল, তবে প্রতিবারই তা মিথ্যা প্রমাণিত হয়।