ব্রিটনির সঙ্গে জুটি বাঁধছেন গাগা
পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের সঙ্গে একসঙ্গে গান গাইবেন লেডি গাগা।
কন্টাক্টমিউজিক জানায়, ব্রিটনি স্পেয়ার্স প্রথমে গাগাকে তার সঙ্গে গান গাইবার আমন্ত্রণ জানান। আর সম্প্রতি তিনি তার সঙ্গে গান গাইবার ইচ্ছা প্রকাশ করেছেন।
গাগা টুইট করে জানান, এখনই আদর্শ সময় ব্রিটনির সঙ্গে একসঙ্গে কাজ করার। ‘ওয়ার্ক বিচ’ হিটমেকার ব্রিটনি গাগার সঙ্গে গলা মিলিয়ে একটি গান রেকর্ড করাতে চাইছেন।
ভক্তদের সঙ্গে একটি লাইভ চ্যাটে ব্রিটনি বলেন, “লেডি গাগার সঙ্গে একটি ডুয়েট গান গাইতে চাই আমি। আমি মনে করি সেটি একটি দারুণ অভিজ্ঞতা হবে। আমার মনে হয় গাগা খুবই অন্যরকম একজন গায়িকা এবং খুবই মজার মানুষ।”
ব্রিটনির প্রস্তাবের জবাবে গাগা টুইট করেন, “আমরা একসঙ্গে গান গাইতেই পারি ব্রিটনি স্পিয়ার্স! এখনই এর জন্য উপযুক্ত সময়।”
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্রিটনির অষ্টম স্টুডিও অ্যালবামটি তেমন একটা সাড়া জাগাতে পারেনি শ্রোতাদের মধ্যে। যুক্তরাজ্যে অ্যালবামটি সবচাইতে কম বিক্রিত সিনেমার তালিকায় রয়েছে।
লেডি গাগা এর আগে ২০১০ সালে বিয়োন্সের সঙ্গে হিট গান ‘টেলিফোন’ বাজারে আনেন। তবে এরপর বিয়োন্সের সঙ্গে কথা কাটাকাটি হওয়ায় তার সঙ্গে আর কাজ করেননি গাগা।
২০১৪ এর জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য গ্র্যামি অ্যাওয়ার্ডের আসরেও কেটি পেরির সঙ্গে গান গাইবেন গাগা।
