২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘ত্রিংশ শতাব্দী’র বিশেষ মঞ্চায়ন

রাজধানীর শিল্পকলা একাডেমিতে রোববার সন্ধ্যায় ‘ত্রিংশ শতাব্দী’ নাটকের ৬০তম মঞ্চায়ন করবে স্বপ্নদল। বাদল সরকারের চিত্রনাট্যে এই নাটকের নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2013, 02:54 PM

Updated : 25 Apr 2022, 07:38 PM

নির্দেশক রিপন গ্লিটজকে বলেন, “দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোসিমা- নাগাসাকির ধ্বংসযজ্ঞ নিয়ে লেখা নাটকটি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকেও কটাক্ষ করেছে। এই নাটকের পরতে পরতে ফুটে উঠেছে যুদ্ধের নির্মমতা। যুদ্ধের প্রতিবাদের পাশাপাশি এ নাটকে মানবতা ও শান্তির জয়গান গাওয়া হয়েছে।”

রিপন জানান, ‘ত্রিংশ শতাব্দী’র ৬০ তম মঞ্চায়ন উৎসর্গ করা হচ্ছে সদ্যপ্রয়াত নেলসন ম্যান্ডেলাকে।

শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির মঞ্চায়ন শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটায়।

‘ত্রিংশ শতাব্দী’র প্রথম মঞ্চায়ন হয় ২০০২ সালে। এরপর বিভিন্ন সময়ে মঞ্চায়নের পাশাপাশি প্রতি বছর হিরোসিমা দিবসে নাটকটি দর্শকদের সমানে এনেছে স্বপ্নদল।