নিজ গৃহে পরবাসী
পারিবারিক দ্বন্দ্ব ও মনস্তাত্ত্বিক জটিলতা নিয়ে শুরু হয়েছে ধারাবাহিক ‘নিজ গৃহে পরবাসী’। ধারাবাহিকের গল্প লিখেছেন জিনাত হাকিম, পরিচালনা করছেন আজিজুল হাকিম।
নাট্যকার জিনাত হাকিম গ্লিটজকে বলেন, “শাশুড়ি-বউয়ের চিরাচরিত দ্বন্দ্ব নিয়ে এগিয়েছে এ ধারাবাহিকের গল্প। নানা ইস্যুতে পরিবারের সদস্যদের মনস্তাত্ত্বিক পরিবর্তন, স্বার্থসিদ্ধির লড়াইও দেখা যাবে এ নাটকে।”
এই ধারাবাহিকে শাশুড়ি চরিত্রে অভিনয় করেছেন-- জাহানারা আহমেদ, সাবেরী আলম, ডলি জহুর ও নার্গিস আক্তার। বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তানভিন সুইটি, শশী, অপর্ণা, ছন্দা, ঈশানা, সাকি। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আল মামুন, আগুন, আপন আহসান, আরমান পারভেজ মুরাদ, শাহরিয়ার নাজিম জয় ,শ্যামল মওলা ও নাজাহ্ হাকিম।
নাটকটি বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫ মিনিটে।
