২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের আঁকা ‘জয় হো’র পোস্টার

নিজের অভিনীত নতুন সিনেমা ‘জয় হো’র পোস্টারের ছবি এঁকেছেন সালমান খান নিজেই।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2013, 05:11 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

অভিনয়ের পাশাপাশি একজন আঁকিয়ে হিসেবেও টিনসেলে পরিচিত সালমান খান। নিজের এই প্রতিভা তিনি তুলে ধরেছেন নতুন সিনেমার পোস্টারে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নিজের আঁকা ছবি সবসময়ই কাছের মানুষদের উপহার দিয়ে থাকেন সালমান। কিন্তু নিজের কোনো সিনেমার পোস্টার প্রথমবারের মতো আঁকলেন তিনি।

সালমান চাইছিলেন,এই পোস্টার তার ভক্তরা সংগ্রহে রাখুক। আর তাই পোস্টারে ছোট ছোট অনেক মানুষের সমš^য়ে নিজের চেহারা এঁকে তুলে ধরেছেন সালমান।

সালমান এবং তার ভাই সোহেল খান, যিনি সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন, দুজনেই চেয়েছিলেন এবারের সিনেমার মাধ্যমে নতুন কিছু করতে যা ভক্তদের চমকে দেবে। আর প্রথম চমক হিসেবে রয়েছে ‘জয় হো’ সিনেমার ট্রেইলারের উদ্বোধন, যা ভক্তদের সঙ্গে মিলে করবেন সালমান।

তবে এই বিরল সুযোগ যারা পাবেন না, তাদের জন্য সালমান নিজের হাতে এঁকেছেন সিনেমাটির প্রথম পোস্টার।

পোস্টারের ছবি সালমান নিজে আঁকলেও এটি পরিমার্জন করতে তাকে সাহায্য করেছেন সিনেমার ডিজিটাল টিম। পোস্টারটি প্রথম প্রকাশ করা হয় সালমানের টুইটারে। এমনকি পোস্টারে লেখা সিনেমার নাম ‘জয় হো’ লিখেছেন সালমান নিজে।

‘এক থা টাইগার’-এর পর এটি হবে সালমান অভিনীত নতুন সিনেমা। এর মধ্যে  প্রায় দেড় বছর ধরে হলগুলোতে মুক্তি পায়নি সালমানের কোনো নতুন সিনেমা। বলা হচ্ছে, তার এত বছরের ক্যারিয়ারে এটাই ছিল সবচেয়ে বড় বিরতি।

এরোস ইন্টারন্যাশনাল এবং সোহেল খান প্রোডাকশন প্রযোজিত ‘জয় হো’তে সালমানের সঙ্গে দেখা যাবে নতুন অভিনেত্রী ডেইজি শাহকে। আরও থাকবেন টাবু। সিনেমাটি মুক্তি পাবে ২০১৪ সালের ২৪ জানুয়ারি।