পাখিদেরও আছে নাকি মন
ইনাম আল হকের বই ‘পাখিদেরও আছে নাকি মন’-এর প্রকাশনা অনুষ্ঠানে গান গাইবেন এস আই টুটুল। জাতীয় জাদুঘর মিলনায়তনে সকাল ১১টার অনুষ্ঠানে বইটির লেখক ও শিল্পীসহ উপস্থিত থাকবেন ড.আনিসুজ্জামান ও সাহিত্যিক সেলিনা হোসেন।
এ বিষয়ে অনুষ্ঠান আয়োজক বাংলাদেশ বার্ড ক্লাবের সচিব এম এ মুহিত গ্লিটজকে বলেন, “এস আই টুটুলের সঙ্গে বার্ড ক্লাবের বেশ ঘনিষ্ট সম্পর্ক। ক্লাবের সব কার্যক্রমের একজন সমর্থক তিনি।”
মুহিত আরও বলেন, “‘পাখিদেরও আছে নাকি মন’ গানটি বার্ড ক্লাবের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি।”
মুহিত আরও বলেন, “বইয়ের নামটি নেওয়া হয়েছে আফজাল হোসেন ও তানিয়া আহমেদের লেখা একটি গান থেকে। গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন এস আই টুটুল।”
অনুষ্ঠানে ওই গানটি গাওয়ার পাশাপাশি আর বেশকিছু গান পরিবেশন করবেন টুটুল।
অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত।
ইনাম আল হকের বইটি প্রকাশ করছে বাংলাদেশ বার্ড ক্লাব। ২০ হাজার শব্দের বইটিতে ২৭০টি আলোকচিত্রসহ ২০টি পাখির বিবরণ ও ইতিহাস বর্ণনা করা হয়েছে। বইটির মুখবন্ধ লিখেছেন ড.আনিসুজ্জামান।
