ছবির হাটে সাংস্কৃতিক অনুষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন ছবির হাটের দশ বছর পূর্তি উপলক্ষে সেখানে শুরু হয়েছে মাসব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে আয়োজন করা হয়েছে সংগীত, যাত্রাপালা, পথনাটক ও চলচ্চিত্র প্রদর্শনী।
আয়োজকদের পক্ষে বিপুল শাহ গ্লিটজকে জানান, রোববার দলীয় সংগীত ও যন্ত্রসংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় সাংস্কৃতিক আয়োজনের। শুক্রবারের আয়োজনে সংগীত পরিবেশন করবে গানের দল লোকরঙ, মেঘদল,মৃত্তিকা এবং চিরকুট।
সংগীতের এই আয়োজন শুরু হবে বিকাল ৫টায়।
১৩ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় পরিবেশিত হবে বাউল গান। ১৫ ডিসেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিবেশন করবে পথনাটক ‘রক্তাক্ত প্রান্তর’। ১৬ ডিসেম্বর প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদশর্নী।
২০ ডিসেম্বর বিভিন্ন শিল্পী ও দলের অংশগ্রহণে সংগীত পরিবেশনা এবং একটি পথনাটকের প্রদর্শনী রয়েছে।
