২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাবা হবেন ইমরান

প্রথমবারের মতো সন্তানের বাবা হতে যাচ্ছেন বলিউডি অভিনেতা ইমরান খান। ২০১৪ সালের জুন মাসে সন্তান জন্ম দেবেন ইমরানের স্ত্রী আভান্তিকা মালিক।

জেনিফার ডি প্যারিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2013, 04:14 PM

Updated : 13 Oct 2022, 03:06 PM

টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, কিছুদিন আগে স্ত্রীর ডেঙ্গু জ্বরের জন্য রক্ত পরীক্ষা করানোর সময় ইমরান জানতে পারেন, মা হতে চলেছেন আভান্তিকা।

ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছেন আভান্তিকা। আর গর্ভধারণের পর প্রথম তিন মাস সুস্থভাবেই পার করে এসেছেন তিনি, জানিয়েছেন তার চিকিৎসক।

সবকিছু ঠিক থাকলে ২০১৪ সালের জুন মাসে বাবা হবেন ইমরান খান।

নয় বছর প্রেমের পর মুম্বাইয়ের মেয়ে আভান্তিকার সঙ্গে ২০১০ সালে বাগদান করেন ইমরান।

এর দুই বছর আগে অর্থাৎ ২০০৮ সালে ‘জানে তু ইয়া জানে না’ সিনেমার মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক ঘটে আমির খানের ভাগ্নে ইমরানের।

পাঁচ বছরের ক্যারিয়ারে এ পর্যন্ত ১২ সিনেমায় অভিনয় করেছেন ইমরান। প্রথম অভিনীত সিনেমা ‘জানে তু ইয়া জানে না’ ছাড়াও তার ঝুলিতে হিট সিনেমার সংখ্যা চারটি। চলতি বছরে ইমরানের মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা তিন। স¤প্রতি মুক্তি পেয়েছে কারিনা কাপুরের বিপরীতে তার অভিনীত সিনেমা ‘গোরি তেরি পেয়ার মে’।

২০১১ সালে মুম্বাইয়ের পালি হিলসে নিজেদের পারিবারিক বাসভবনে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আভান্তিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইমরান। তিন বছরের দাম্পত্য জীবনে এবারই প্রথম সন্তানের মুখ দেখতে যাচ্ছেন ওই দম্পতি।